Showing posts with label বিজ্ঞান. Show all posts
Showing posts with label বিজ্ঞান. Show all posts

Sunday, September 6, 2015

স্যার সাইফুল আজম

প্যালেস্টাইনীদের সংগ্রাম নিয়ে পড়তে পড়তে হঠাৎ করেই একজন পরিচিত বাংলাদেশীর নাম পেলাম। ইসরাইলের সবচেয়ে বেশি সংখ্যক যুদ্ধ বিমানকে ভুপাতিত করার রেকর্ডটা ৪৮ বছর যাবৎ উনার দখলে! ভদ্রলোক চারটি পৃথক দেশের বিমান বাহিনীকে সার্ভিস দিয়েছেন, তিনটি ভিন্ন দেশের হয়ে যুদ্ধ করে শত্রুপক্ষের বিমান ধ্বংশ করেছেন এবং তিনটি দেশ থেকেবীরত্বসূচক খেতাব পেয়েছেন! এটাও একটা বিশ্ব রেকর্ড! যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উনাকে পৃথিবীর জীবিত ২২ জন 'লিভিং ঈগল' হিসেবে তালিকাভূক্ত করা হয়েছে!

তিনি এখনো জীবিত আছেন, বাংলাদেশেই আছেন। আমরা ক'জন তাঁকে চিনি? আমরা মুছা ইব্রাহিমের মিথ্যা এভারেস্ট জয়ের কাহিনী শিশুপাঠ্য করি, যাতে করে আগামী প্রজন্ম প্রতারক হতে পারে। কিন্তু সাইফুল আজমদের উপেক্ষা করি, যাতে ভবিষ্যতে আর কেউ কখনো বীর হবার উৎসাহ না পায়। Akm Wahiduzzaman পোস্টটির পড়ার পর বাকিটা কৌতূহল নিয়ে খুঁজে বের করলাম এই জীবন্ত কিংবদন্তীকে... এই জীবন্ত কিংবদন্তী হচ্ছেন
"স্যার সাইফুল আজম"...

সাইফুল আজম ১৯৪১ সালে পাবনা জেলার খগড়বাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন। উচ্চ মাধ্যমিক স্তরের পর ১৯৫৬ সালে তিনি পশ্চিম পাকিস্তান যান। ১৯৬০ সালে তিনি জিডি পাইলট ব্রাঞ্চের একজন পাইলট হন।

জুন ৬ , ১৯৬৭। আরব-ইসরায়েল যুদ্ধ চলছে। তৎকালীন পাকিস্তান এয়ারফোর্স থেকে ডেপুটেশনে আসা গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আজম পশ্চিম ইরাকের এক বিমান ঘাটিতে অবস্থান করছে। অনেকটা ভোজবাজির মতোই আকাশে চারটা ইজ্রায়েলি বিমানের ( যাদের কে এস্কোর্ট করছিলো দুইটা ইস্রায়েলি মিরেজ ফাইটার ) উদয় হয়। আকস্মিক আক্রমণে ইরাকি এয়ারফোর্স বিপর্জস্ত । ইসারায়েলি ক্যাপ্টেন ড্রোর একের পর এক ইরাকি বিমানের ভবলীলা সাংগ করে চলেছে। তার সাথে সঙ্গী হিসাবে আছে আরেক ইজ্রায়েলি ক্যাপ্টেন গোলান। এই অবস্থায় আকাশে উড়াল দেয় সাইফুল আজম। উড়াল দেবার কিছুক্ষণের মাঝেই তার উইংম্যান কেও ফেলে দেয় ইজ্রায়েলি ক্যাপ্টেন ড্রোর। কিন্তু সাইফুল আজম অন্য ধাতুতে গড়া। একে একে গোলান, ড্রোর সবার প্লেন ফেলে দেয় সে। মোটামুটি একা লড়াই করে ইজ্রায়েলি বিমান গুলোকে ইরাকের আকাশ ছাড়তে বাধ্য করে সে। ক্যাপ্টেন ড্রোর এবং গোলান কে পরে যুদ্ধবন্দী হিসাবে আটক রাখা হয়।

এখন পর্যন্ত আধুনিক যুদ্ধের ইতিহাসে ইসরায়েলের সর্বোচ্চ সংখ্যক বিমান ঘায়েল করার রেকর্ড ক্যাপ্টেন সাইফুল আজমের।

এছাড়া প্রথম বিশবযুদ্ধ থেকে শুরু করে এপর্যন্ত সর্বোচ্চ সংখ্যক শত্রুপক্ষের বিমান ঘায়েল করার রেকর্ড এর তালিকায় ও তিনি উপরের দিকে আছেন। আরব-ইস্রায়েল যুদ্ধে অসাধারণ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ জর্দান-ইরাক-পাকিস্তান তাকে বীরত্ব সূচক পদকে ভূষিত করে। তিনটি দেশের সম্মান সূচক সামরিক পদক অর্জনের ঘটনা সামরিক ইতিহাসে বিরল। একই সাথে তিনটি দেশের হয়ে যুদ্ধ করা এবং একই ব্যাক্তির দ্বারা একের অধিক শ্ত্রু রাষ্ট্রের (ভারত এবং ইসরায়েল) বিমান ভূপাতিত করার বিরল রেকর্ডের অধিকারীও এই একই ব্যাক্তি।

১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের সময় তাকে সাময়িক ভাবে সারাগোধাতে অবস্থিত ১৭
স্কোয়াড্রন এর অন্তর্ভুক্ত করা হয়। ফ্লাইট লেফটেন্যান্ট সাইফুল আযম এ সময় এফ-৮৬ স্যাবর জেট বিমান এর পাইলট হিসেবে প্রধানত পদাতিক সহায়ক মিশন পরিচালনা করতেন। ১৯৬৫ সালের ১৯ এ সেপ্টেম্বর বিখ্যাত চাবিন্দা ট্যাংক যুদ্ধে অংশ নেন তিনি এবং বিমান থেকে রকেট ও গোলা বর্ষন করে একাধিক ভারতিয় ট্যাংককে ধ্বংস ও অকার্যকর করেন। এসময় চারটি ভারতিয় ”Gnat”জঙ্গি বিমান তাদের উপর আক্রমন করে। সাধারন ভাবে বিমান থেকে ভুমিতে যুদ্ধের উপযোগি অস্ত্র সজ্জিত থাকায় এসময় পাকিস্তানি বিমানগুলির পালিয়ে যাওয়াই স্বাভাবিক ছিল। কিন্তু ফ্লাইট লেফটেনান্ট সাইফুল আযম রুখে দাড়ান এবং বিমান যুদ্ধ বা ডগ ফাইটে একটি ভারতিয় ”Gnat” জঙ্গি বিমান ভুপাতিত করেন। এই কৃতিত্বের জন্য তাকে পাকিস্তানে ”সিতারা-ইজুরায়ত” (বাংলাদেশের বীরবিক্রম এর সমতুল্য, পাকিস্তানের তৃতীয় সামরিক বীরত্বের খেতাব) পদকে ভুষিত করা হয়।

১৯ সেপ্টেম্বর ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধ চলাকালীন সময়ে তিনি চারটি F-86 Sabre এর ফরমেশনে অংশ নিয়ে ভারতের ভূমীতে আক্রমণের উদ্দেশ্যে উড্ডয়ন করেন। হঠাৎ দুইটি ভারতীয় Folland Gnat (Folland Gnat, F-86 এর চেয়ে Superior) তাদের পথ রোধ করে। ঘটনার জেরে সৃষ্ট ডগফাইটে সাইফুল আজম একটি Folland Gnat গোলাবর্ষণ করে ভূপাতিত করেন (পাইলট,ফ্লাইং অফিসার ভি মায়াদেব নিরাপদে Ejectকরে বেরিয়ে আসলে তাকে যুদ্ধবন্দি করা হয়). অন্য Folland Gnat টি রনেভঙ্গ দিয়েছে বুঝতে পারার পর সেটিকে পালিয়ে যেতে দেওয়া হয়।

১৯৬৬ সালের নভেম্বর মাসে তৎকালীন ফ্লাইট লেফটেন্যান্ট সাইফুল আজম এবং অপর আরেক জন পাকিস্তানী বিমান বাহিনীর অফিসার ফ্লাইট লেফটেন্যান্ট সারওয়ার সাদকে রাজকীয় জর্ডান বিমান বাহিনীতে প্রেষণে প্রেরণ করা হয়। সেখানে তারা রাজকীয় জর্ডান বিমান বাহিনীর Hawker Hunter অপারেট করতেন। তারা সেখানে ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধে জড়িয়ে পড়েন। ৫জুন ১৯৬৭ সালে আল মাফরাক থেকে উড্ডয়নের পর ফ্লাইট লেফটেন্যান্ট সাইফুল আজম একটি Mystere IV কে তার দ্বিতীয়শিকারে পরিণত করেন। এই ঘটনার মাত্র দুই দিন পর, ৭ জুন ১৯৬৭ ইরাকী বিমান বাহিনীতে নিয়োগ প্রাপ্ত হয়ে পশ্চিম ইরাকী এয়ার ফিল্ড H-3 এ তিনি অবস্থান করাকালে, ইসরাইলী জঙ্গি জেট এয়ার ফিল্ড H-3 আক্রমণ করে। ঘটনার পরিপ্রেক্ষিতে ফ্লাইট লেফটেন্যান্ট সাইফুল আজম ইরাকী Hawker Hunter বিমান নিয়ে উড্ডয়ন করে একটি Mirage III এবং একটি Vautour Bomber ভূপাতিত করেন (Vautour Bomber টির ছোট্ট কিছু ভগ্নাবশেষ সাইফুল আজমের Hunter এ গেঁথে থাকতে দেখা যায়, যা থেকে তার সহকর্মীরা বুঝতে পারেন তিনি বিমানটিকে আকাশেই গুড়িয়ে দিয়েছেন)। উল্লেখ্য Mirage III সাইফুল আজমের Hawker Hunter এর তুলনায় বহুগুণে Superior। এছাড়া Mystere IV ও এয়ার টু এয়ার কমব্যাটের ক্ষেত্রে Hawker Hunter এর চেয়ে Superior। Mirage III, Mystere IV সাইফুল আজমের Skill, Tactics ও সাহসের কাছে পরাস্ত হয়েছে। কিন্তু সাইফুল আযম ও তার স্কোয়াড্রন সাফল্য লাভ করলেও অন্যান্য জর্দানি বিমানগুলি ব্যার্থ হয় এবং ইসরাইলি বোমা বর্ষনে বেশিরভাগ জর্দানি বিমান ভুমিতেই ধ্বংস হয়ে যায় ও রানওয়েগুলি ক্ষতি গ্রস্ত হয়। সাইফুল আযম তার সাফল্যের জন্য জর্দানিদের প্রসংশা ও শ্রদ্ধা পান। বাদশাহ হুসাইন তার নিজের গাড়িতে করে সাইফুল আযমকে তার মেস এরৎ পেীছিয়ে দেন। জর্দান থেকে আর উড্ড্য়ন সম্ভব না হওয়ায় জর্দানি বিমান বাহিনীর পাইলটরা প্রতিবেশি ইরাকি বিমান বাহিনীতে সহায়তার সিদ্ধান্ত নেয়।

সাইফুল আযম আবারওপাকিস্তানে ফিরে যাওয়ার পরিবর্তে ইরাকি বিমান বাহিনীর হয়ে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করার সিদ্ধান্ত নেন। এবারও দক্ষতার পরিচয় দিয়ে ইরাকি বিমান বাহিনীর হকার হান্টার বিমান নিয়ে তিনি তৎকালিন সর্বাধুনিক ফ্রান্সের "মিরেজ-৩সি" বিমান
ভুপাতিত করেন। তিনি একটি ”ভেটর”বোমারু বিমানও ভুপাতিত করেন। তার অসাধারণ কৌশল ও সাহসিকতায় মুগ্ধ হয়ে জর্দান সরকার ”ওয়াসমা ই ইস্তেকলাল” বা স্বাধিনতা পদক এবং ইরাক কর্তক ”নওয়াত-ই সুজ্জাত” পদকে ভুষিত করে। জর্ডান ও ইরাক উভয় দেশই তাকে বীর পদক প্রদান করে।

১৯৭১ সালে বাঙ্গালী হওয়ায় তাকে পাকিস্তান বিমান বাহিনী Grounded করে। পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে বাংলাদেশের জন্ম হলে তিনি নতুন গঠিত বাংলাদেশ বিমান বাহিনীর Director of Flight Safety এবং পরবর্তীতে Director of Operation হিসেবে নিয়োগ পান।
১৯৭৭ সালে তিনি উইং কমান্ডার পদে পদোন্নতি পান এবং ঢাকা বিমান বাহিনী ঘাটির বেস কমান্ডার হন। ১৯৮০ সালে সাইফুল আজম বাংলাদেশ বিমান বাহিনী থেকে গ্রুপ ক্যাপ্টেন
পদে অবসর গ্রহণ করেন। অবসর গ্রহণ করার পর তিনি দুই টার্মে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি Film Development Corporation এর ব্যবস্থাপনা পরিচালকও ছিলেন।

তিনি ১৯৯১-৯৬ সালে পাবনা-৩ আসন থেকে (চাটমোহর উপজেলা, ফরিদপুর
উপজেলা ও ভাঙ্গুরা উপজেলা) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (BNP) পক্ষে পঞ্চম জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি বর্তমানে নাতাশা ট্রেডিং এজেন্সি, লিঃ (এয়ার ক্রাফট ও অন্যান্য যন্ত্রপাতির ব্যবসা প্রতিষ্ঠান) এর ব্যবস্থাপনা পরিচালক। তিনি একটি ট্রাভেল এজেন্সিও পরিচালনা করেন। স্ত্রী নাতাশা, তিন সন্তানের জনক তিনি।

২০০১ সালে তাকে যুক্তরাষ্ট্র বিমান বাহিনী বিশেষ সম্মাননা প্রদান করে। তিনি বাইশ জন “Living Eagles”এর একজন ।

সৌজন্য ঃ Jalil Jalil
Read More »

Tuesday, March 31, 2015

১০০ টি সাধারণ জ্ঞান ও তথ্য

1. মৃত্যুর পরও মানুষের মস্তিষ্ক আরও প্রায় সাত মিনিট সক্রিয় থাকে এবং এই সময় জীবনের চুরান্ত মুহূর্ত গুলি সে স্বপ্নের আকারে দেখাতে থাকে ।

2. যে শিশুরা ছোটবেলায় খুব মিথ্যা কথা বলে, বড় হয়ে সে সফল পেশাদার হয়।

3. 2013 সালে নিউজিল্যান্ড সরকার আটটি জেলখানা বন্ধ করে দিয়েছে অপরাধীর অভাবে ।

 4. মানুষ মুখোমুখি কথা বলার সময় সবচেয়ে বেশি সত্য বলে। সবচেয়ে বেশি মিথ্যা বলে ফোনে কথা বলার সময় ।

5. মৃত্যুকালে মানুষের প্রথমে দৃষ্টিশক্তি চলে যায়, এরপর যায় স্পর্শ অনুভূতি এবং সবশেষে যায় শ্রবণ অনুভূতি ।

6. চাঁদ প্রতি বছর পৃথিবী থেকে প্রায় দুই ইঞ্চি করে দুরে সরে যাচ্ছে ।

7. ঠিক তোমার মতো দেখতে আরও ছয় জন এই পৃথিবীতে আছে । তাদের মধ্যে একজনের সঙ্গে সারাজীবনে দেখা হওয়ার সম্ভাবনা 11 শতাংশ ।

8. মেয়েরা নীল রং এর শোওয়ার ঘর পছন্দ করে এবং পুরুষরা সাদা ।

9. একটা সিগারেট খাওয়ার অর্থ এগারো মিনিট আয়ু কমে যাওয়া ।

10. যারা বিড়াল পোষে তাদের আত্মহত্যা করার প্রবনতা থাকে । কুকুর পুষলে মানুষ উদার মনের হয়।

11. মেয়েরা যতো মেধাবি হবে ততো প্রজননে অক্ষম হবে।

12. কোনো ভিড়ের মধ্যে আমরা একসঙ্গে শুধুমাত্র দুইটি মুখমন্ডলের উপর দৃষ্টি পাত করতে পারি।

13. আজথেকে একশত বছর পরে ফেসবুকে প্রায় 91 কোটি 60 লক্ষ মৃত ব্যক্তির প্রোফাইল থাকবে ।

14. 96 শতাংশ কিশোর কিশোরী সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করার আগে তার মোবাইল ফোনটা চেক করে ।

15. প্যারিসে একদিন এক মহিলা আত্মহত্যা করার জন্য আইফেল টাওয়ারের মাথা থেকে ঝাঁপ দিয়েছিলেন । কিন্তু দুর্ভাগ্য বশত এক গাড়ির উপরে পরেন এবং বেঁচে যান। এবং ঐ গাড়ির চালক তথা মালিককে বিবাহ করেন।

16. 1970 সালে বিশ্বের জনসংখ্যা ছিলো বর্তমান জনসংখ্যার অর্ধেক ।

17. গর্ভবতী অবস্থায় কোনো মা দুশ্চিন্তাগ্রস্থ থাকলে তার সন্তান পরবর্তীতে অল্পেই রেগে যাওয়া স্বভাবের হবে।

18. প্রতি বছর পৃথিবীতে মানুষের গড় আয়ু তিনমাস করে বাড়ছে। চিকিৎসা বিজ্ঞানের উন্নতির কারণে ।

19. পৃথিবীতে বেশিরভাগ মানুষের রক্তের গ্রুপ O+ এবং সবচেয়ে কম মানুষের রক্তের গ্রুপ AB-

20. হিরোইন শুরুতে সর্দির ওষুধ হিসেবে ব্যবহৃত হতো ।

21. 1800 খ্রীষ্টাব্দ পর্যন্ত মানব সভ্যতা ক্যামেরায় যতো ছবি তুলেছে , আমরা এখন বিশ্বজুরে প্রতি দুই মিনিটে তারচেয়ে বেশি ছবি তুলছি।

22. পুরুষ এবং মহিলা উভয়েই সুন্দর দেহের চাইতে সুন্দর মুখের অধিকারীকে জীবন সঙ্গী হিসেবে বেশি পছন্দ করে।

23. আমাদের রোগপ্রতিরোধ সিস্টেম প্রতি দিন অন্তত একটি কোষ ধ্বংস করে আমাদের দেহের যা আমাদের ক্যানসার ঘটাবে।

24. ডাক্তারদের খারাপ হাতের লেখার কারণে পৃথিবীতে প্রতি বছর প্রায় সাত হাজার রুগির মৃত্যু হয়।

25. মোবাইল ফোন চার্জ করার সময় Airplane mode বা Flight mode সেটিং করে দিলে তিন গুন কম সময়ে চার্জ হবে।

26. যে বন্ধুত্ব সাত বছর পার করেও টিকে থাকে তা সারাজীবন টিকে থাকার সম্ভাবনা আছে ।

27. আয়নায় দেখার সময় আমরা নিজেকে প্রায় ছয়গুণ বেশি সুন্দর দেখি ।

28. মানুষ সত্যি কথা বলার সময় হাত নারিয়ে কথা বলে। মিথ্যা বলার সময় হাতগুলি লক্ষণীয়ভাবে স্থির থাকে ।

29. পরনিন্দা পরচর্চা স্বাস্থ্যের পক্ষে ভালো । এইসময় দেহে প্রোজেষ্টেরন হরমণ ক্ষরণ হয় যা দুশ্চিন্তা কমায়।

30. কোনো নতুন অভ্যাস তৈরী হতে মানুষের সময় লাগে মাত্র একুশ দিন।

31. মেয়েরা অন্য মানুষের মুখ মনে রাখতে বেশি পারদর্শী বিশেষ করে অন্য মেয়েদের মুখ ।

32. আমরা প্রতি দিন সকালে বিকেলের চেয়ে প্রায় আট ইঞ্চি বেশি লম্বা থাকে ।
 
33. Google প্রতি সেকেন্ডে প্রায় 929 ডলার আয় করছে । ভারতীয় মুদ্রায় প্রায় 55740 টাকা প্রতি সেকেন্ডেে।
 
 34. মঙ্গল গ্রহকে লাল দেখায় কারণ এর মাটি লোহার অক্সাইড (Fe2O3) দিয়ে তৈরি ।

35. হিটলার আজীবন নিরামিশিষি ছিলেন এবং তার একটি শুক্রাশয় ছিলো ।

36. পরপর মোট 480 টি কলা খেলে সে ব্যক্তি পটাশিয়ামের ওভার ডোজের কারণে মারা যাবে ।

37. যে ব্যক্তি সেপ্টেম্বর বা নভেম্ভর মাসে জন্ম গ্রহণ করে তারা দীর্ঘায়ু হয়।

38. ফোনে কথা বলার সময় মানুষ স্বাভাবিকের তুলনায় প্রায় তিনগুন জোরে কথা বলে।

39. স্টাচু অফ লিবার্টির জুতোর সাইজ 941. হাতের মধ্যমা আঙ্গলের দৈর্ঘ্য আট ফুট ।

40. প্রতি সেকেন্ডে আমাদের চোখ প্রায় 40 টি স্থির চিত্র মস্তিষ্কে প্রেরণ করে।

41. মহাকাশচারী হতে হলে আপনার উচ্চতা 5'2'' এর কম এবং 5'7'' এর বেশি হওয়া চলবে না।

42. মেরু প্রদেশে বস্তুর ওজন 3 শতাংশ কমে যায় ।

43. পৃথিবীতে রবীন্দ্রনাথ ঠাকুর একমাত্র কবি যিনি তিনটি দেশের জাাতীয় সঙ্গীতের রচয়িতা। বাংলাদেশ, ভারত এবং শ্রীলংকা।

44. একমাত্র ভারতবর্ষ একটি দেশ যার সংবিধানে গরুর জন্যও আইন আছে !

45. মহাকাশে কেউ স্বপ্ন দেখে না এবং কান্না করলে চোখের জল গরে পরে না। মাধ্যাকর্ষণ বলের অনুপস্থিতির কারণে ।

46. মানুষের মস্তিষ্ক পৃথিবীতে একমাত্র বস্তু যে নিজেই নিজের নামকরণ করেছে ।

47. মাছ এবং আঙ্গর ফল খেলে মেধা বা বুদ্ধাংক (I.Q) বৃদ্ধি পায়।

48. রাশিয়ার ক্ষেত্রফল প্লুটোর ক্ষেত্রফলের চেয়ে বেশী ।

49. একমাত্র চিনের প্রাচীর মানুষের হাতে তৈরী কির্তি যা চাঁদ থেকে খালি চোখে দেখা যায়।

50. পৃথিবীর প্রায় অর্ধেক মানুষের মস্তিষ্কে পরজীবি বাসা বেধে আছে ।

51. নতুন কলম হাতে নিলে বেশিরভাগ মানুষ তার নিজের নাম লিখে থাকে ।

52. শুধু মানুষ বানর এবং ডলফিন যৌনতাকে বংশধর তৈরি ছাড়াও আনন্দ উপভোগের জন্যও ব্যবহার করে থাকে ।

53. গর্ভবতী অবস্থায় মা যদি কোনো মারাত্মক রোগে ভোগে যেমন হার্ট অ্যাটাক, তখন গর্ভের শিশু মার সেই অঙ্গে স্টেম সেল পাঠিয়ে তা সারিয়ে তোলে ।

54. ভারতীয় মহাকাব্য মহাভারতের আয়তন গ্রীকের দুই মহাকাব্য ইলিয়াড এবং ওডেশির চেয়ে প্রায় সাতগুণ বেশী ।

55. প্রতি 14 দিন অন্তর পৃথিবীতে একটি করে ভাষার মৃত্যু ঘটছে ।

56. পৃথিবীতে সবচেয়ে জিরাফের রক্তচাপ বেশি ।

57. ম্যাডাম কুরি রেডিয়াম নামক তেজস্ক্রিয় পদার্থ আবিষ্কারের জন্য নোবেল পুরুষ্কার পেয়েছিলেন। তেজস্ক্রিয়তার কারণেই ক্যানসারে মারা যান। তার নোটবুক এখনও তেজস্ক্রিয় রশ্মি ছড়ায়।

58. ফর্মুলা ওয়ানের চালকেরা প্রায় পাঁচ গুণ বেশি মহাকর্ষ বল (5G) অনুভব করে তার ঘারে। তাদের ঘার ভেঙে যেত যদি না বিশেষ ভাবে তৈরি জ্যাকেট পরত।

59. আমাদের মুখ থেকে পাকস্থলিতে খাদ্যবস্তু পৌছাতে সময় লাগে প্রায় সাত সেকেন্ড ।

60. যৌনতার সময় মানুষের প্রায় প্রতি ঘন্টায় 360 কিলোক্যালরি শক্তি খরচ হয়।

61. পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল হোটেলের নাম Hotel President Wilson (জেনেভা)। এর একটি ঘরের ভারা একরাতে 83200 ডলার বা ভারতীয় মুদ্রায় 4992000 টাকা ।

62. প্রশান্ত মহাসাগরের আয়তন ঠিক চাঁদের আয়তনের সমান ।

63. হাইতি নামক দেশে পৃথিবীর মধ্যে এইড্স রোগীর সংখ্যা সবচেয়ে বেশি । প্রতি 50 জনে একজন ব্যক্তি এইডসের শিকার ।

64. একমাত্র আইসল্যান্ড একটি দেশ যে তার সংবিধান পুনঃ রচনার জন্য Facebook ব্যবহার করছে ।

65. একদা মিসিসিপি নদী ভুমিকম্পের ফলে বিপরীত দিকে প্রবাহিত হয়েছিল যা এখনও বিদ্যমান ।
 
66. স্ত্রী লোকের শরীরে যখন ডিম্বানু তৈরী হয় তখন তার অজান্তেই তার কন্ঠস্বর উচ্চ হয়।

67. পৃথিবীর সব পিপরের ওজন পৃথিবীর সব মানুষের ওজনের চেয়ে বেশি ।

68. আমাদের মস্তিষ্ক মাত্র 150 টি দৃঢ় সামাজিক সম্পর্ক বজায় রাখতে সক্ষম ।

69. মিশরের পিরামিডের মধ্যে মমির পাশে রাখা তিন হাজার বছরের পুরনো মধু এখনও খাওয়ার যোগ্য আছে ।
 
70. নীল আর্মস্ট্রং চাঁদের মাটিতে প্রথম তার বাম পা ফেলেছিলেন।

71. ছেলেদের তুলনায় মেয়েরা প্রায় দ্বিগুণ বার চোখের পাতা ফেলে।

72. হিরসিমায় পারমানবিক বিস্ফোরণের পরও এক ব্যক্তি বেঁচে ছিলেন যিনি 1951 সালে বস্টন অলেম্পিকের ম্যারাথন দৌড়ে অংশ গ্রহণ করেছিলেন এবং পুরুষ্কার জিতেছিলেন।

73. জাপানের স্বাক্ষরতার হার 100% এবং কিউবার 99.8%

74. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রায় 20 লক্ষ জার্মান মহিলা ধর্ষিতা হয়েছিলো যাদের বয়স ছিলো 13 থেকে 70 বছর । কুখ্যাত লাল বাহিনীর দ্বারা ।

75. পৃথিবীর সবচেয়ে বেশি ভ্রমণকারী যায় ফ্রান্সে। 2012 সালে ভ্রমণকারীর সংখ্যা ছিলো আট কোটি ত্রিশ লক্ষ ।

76. পৃথিবীর দ্রুততম মানুষ উসেইন বোল্ট যদি চাঁদে দৌড়ে যান তাহলে চাঁদে পৌছাতে তার সময় লাগবে এক বছর ।
 
77. একটি রুল পেন্সিল দিয়ে প্রায় 50 হাজার শব্দ লেখা যাবে অথবা প্রায় 35 মাইল দীর্ঘ রেখা আকা যাবে ।
 
 78. আইসল্যান্ড দেশটির কোনো সেনাবাহিনী নেই এবং একটি অন্যতম শান্তিপূর্ণ দেশ।

79. ফেসবুকের প্রোফাইলের ছবিতে যদি দুইজনের ছবি থাকে তাহলে সেটি অপেক্ষাকৃত অসুন্দর দেখতে ব্যক্তির প্রোফাইল হওয়ার সম্ভাবনা বেশি ।

80. একটি অংক... 111,111,111 কে 111,111,111 দিয়ে গুণ করলে গুণফল হবে ... 12345678987654321
 
81. যে মেয়ের জীবনে পিতা অনুপস্থিত থাকে সে খুব তারাতারি শারীরিক পরিণতি পায়।
 
82. পটেটো চিপসের প্যাকেটে যে বাতাস ভর্তি থাকে তা আসলে নাইট্রোজেন গ্যাস । যা চিপ্ স কে শক্ত মুরমুরে রাখে এবং জাহাজে পরিবহনের সময় ভেঙে না যায়।

83. আবেগ জনিত ব্যাথা শশুধুমাত্র 12 মিনিট স্থায়ি হয়। এর বেশি সময় হলে সেটা আমাদের নিজের তৈরি ।

84. যে মেয়ে তার পিতাকে বিশ্বাস করে সে তার প্রেমিককেও খুব বিশ্বাস করবে ।

85. চিন দেশের জনসংখ্যা প্রায় 131 কোটি । এর মধ্যে প্রায় 50 কোটি অধিবাসী দাঁত মাজে না।

86. আমরা যখন একটা পদক্ষেপ নেই তখন প্রায় 200 টি পেশি ব্যবহার করে থাকি ।
 
87. প্রাচীন গ্রীসে একমাত্র যৌনকর্মিরা ঠোঁটে লাল লিপস্টিক ব্যবহার করত যৌন আবেদন বাড়ানোর জন্য ।

88. পৃথিবীতে মানুষ একমাত্র প্রাণী যে গাছ কেটে কাগজ তৈরি করে এবং সেই কাগজের উপর লেখে "গাছ লাগাও প্রাণ বাচাও"

89. যে ব্যক্তির শরীর থেকে সুগন্ধ বের হয় তার প্রতি আমরা আপনা আপনি আকৃষ্ট হই।

90. আমরা একসঙ্গে নাকের দুটো ছিদ্র দিয়ে শ্বাস নিই না। এক সময়ে একটি ই ব্যবহার করি। প্রতি দুই ঘন্টা অন্তর পরিবর্তন করি।

91. আমাদের চোখের কর্ণিয়া হলো একমাত্র অংশ যা সরাসরি বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করতে সক্ষম ।

92. মহাকাশের গন্ধ গলিত লোহা থেকে বেরিয়ে আসা ধোঁয়ার মতো ।

93. রাশিয়ার মস্কো অভিযানের সময় হিটলারের গোপন পরিকল্পনা ছিলো সেখানকার অধিবাসীদের হত্যা করা এবং মস্কোকে একটা হ্রদ তৈরি করা।

94. মানুষ চার বছর বয়স থেকে মিথ্যা কথা বলতে শুরু করে।

95. চাঁদের মাটিতে এখনও পর্যন্ত কোনো মহিলা পদার্পন করেন নি।

96. পৃথিবীর সবচেয়ে শান্তি পূর্ণ দেশের নাম ডেনমার্ক। এবং সবচেয়ে অশান্তি পুর্ন দেশ ভেনেজুয়েলা।

97. পৃথিবীর অধিকাংশ বিলিওনেয়ার স্কুল শিক্ষিকাকে বিবাহ করেছেন ।

98.
কোকাকোলা এবং পেপসিতে গোপনে সামান্য অ্যালকোহল মিশানো হয় আসক্ত করার জন্য । এটি কোম্পানির টপ সিক্রেটের মধ্যে পরে।

99. পৃথিবীতে প্রায় 500 টি সক্রিয় আগ্নেয়গিরি আছে।

100. সৌদি আরব এবং ভেনেজুয়েলাতে পানীয় জলের চেয়ে পেট্রোলের দাম কম ।
Read More »